Posts

Showing posts from May, 2025

প্রোগ্রামে না যাওয়ায় দুই ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ ছাত্রদল নেত্রীর

Image
 রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের কর্মসূচিতে না যাওয়ায় দুই ছাত্রীকে হলের রুম ছাড়ার নির্দেশ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রদল নেত্রী তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এ সংক্রান্ত মেসেজের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ১৬-১৭ সেশনের রূপা রহমান ও ২২-২৩ সেশনের উম্মে সুমাইয়া সুপ্তি। Countdown Timer 00:01 রূপা রহমান জানান, ‘গত ১ মে থেকে আমাকে ও আমার রুমমেট উম্মে সুমাইয়া সুপ্তিকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছেন তাহসিন আক্তার মুন। তিনি আমাদের বলেন, ‘ক্লাস করা লাগবে না, প্রোগ্রামে চল। স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিবেন।’এমনকি ১৫ তারিখের আগেই রুম ছেড়ে গণরুম বা অন্য কোথাও উঠতে বলেন। তার কথায় সাড়া না দেওয়ায় তিনি আমাদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।’ একই রুমের অন্য ভুক্তভোগী উম্মে সুমাইয়া সুপ্তি অভিযোগ করেন, ‘তাহসিন আক্তার মুন দীর্ঘদি...

আজ রাতেই ফয়সালা হবে আ.লীগের বিষয়ে : নাহিদ ইসলাম

Image
 আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (০৮ মে) রাতে ফেসবুকে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম লিখেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হচ্ছেতিনি লিখেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও লিখেন, সবাই চলে আসুন। জুলাইয়ে সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলএর আগে অন্তর্বর্তী সরক...

যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার কী ভবিষ্যদ্বাণী রয়েছে ২০২৫ সালে? ৩ বছর পর আসতে পারে সুখবর!

Image
 বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে নানান সময়ে নানান তথ্য উঠে আসে। ২০২৫ সাল নিয়েও বাবা ভাঙ্গার কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে। সাম্প্রতিক সময়ের নিরিখে, সেই ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ নানান ক্ষেত্রে উঠে আসছে। ৯/১১ জঙ্গি হানা থেকে রাজরানী ডায়নার মৃত্যু, বাবা ভাঙ্গার নানান ভবিষ্যদ্বানী বহু সময়েই এসেছে প্রসঙ্গে।নস্ট্রাদামুস অফ বালকান’ হিসাবে পরিচিত বাবা ভাঙ্গার দৃষ্টি শক্তি এক বিপর্যয়ের জেরে হারিয়ে যায়। তবে ভবিষ্যদ্রষ্টা হিসাবে বাবা ভাঙ্গার নাম বিভিন্ন আলোচনায় উঠে আসে প্রায়সই।  দাবি করা হয়, তাঁর বহু ভবিষ্যদ্বাণী এর আগে সত্যি হয়েছে। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী রয়েছে। উঠেছে যুদ্ধের প্রসঙ্গও। এই বছর নিয়ে কী কী বলেছেন বাবা ভাঙ্গা?যুদ্ধ- ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’র খবর অনুসারে, বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী রয়েছে, ২০২৫ সালে হতে পারে এক চরম সংঘাতের যুদ্ধ। বলা হয়েছে, সেই যুদ্ধ ইউরোপে হতে পারে।  ভবিষ্যদ্বাণীতে বলা হচ্ছে, সেই সংঘাত জনজীবনে প্রভাব ফেলতে পারে।আর্থিক বিপর্যয়- বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, বি...

শাপলা চত্বর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা জানালেন উপ-প্রেস সচিব

Image
 হেফাজতে ইসলামের ২০১৩ সালে সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৫৮ জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (০৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানাফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি, ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য শাপলা চত্বরের গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে। যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশায় ছিল, তখন আমি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছিল।   তিনি আরও বলেন, দুই সপ্তাহব্যাপী তদন্তের সময় রাস্তাঘাট চষে বেড়ানো, হাসপাতালের নথিপত্র ঘেঁটে দেখা, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা, মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করার সময় আমি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়া...