Posts

Showing posts from August, 2025

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,

Image
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতা ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ১০০ নম্বরের পরীক্ষা এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থাকবে। লিখিত পরীক্ষার পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। Countdown Timer ...

বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে যে আলোচনা হলো

Image
  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে। এজন্য নীতিমালা সংশোধন করা হতে পারে। রবিবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে অধিকাংশ কর্মকর্তা মতামত দিয়েছেন। আইনি জটিলতা এরানোর জন্য সর্বজনীন বদলির বিষয়ে ভাবা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত বিপুল সংখ্যক শিক্ষকের তথ্য সংগ্রহ করা নিয়ে জটিলতা হতে পারে, সেই আশঙ্কা থেকে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘বদলি সবচেয়ে বেশি দরকার ছিল এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। কেননা তারা সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সুপারিশ পেয়েছেন। তাদের কষ্ট বিবেচনায় নিয়ে দ্রুত বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও ইনডেক্সধারী শিক্ষকরা বদল...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ পরিস্থিতি!

Image
  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে বেলা সাড়ে ১১টায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখী ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পক্ষসমূহ আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে উক্ত এলাকায় আজ দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করা হলো। এতে আরও বলা হয়, এই সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অ...

যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা!

Image
  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম, ১৯৯৫ সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগমন্ত্রী ছিলাম। রাজনৈতিক বই আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই চাচা হাফিজ এবং আওয়ামী লীগ নেতা মরহুম আ.খ.ম জাহাঙ্গীরকে আমার কাছে পাঠিয়েছিলেন। তারা দুজনই আমার বাসায় এসেছিলেন। শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথাও হয়েছিল। তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টের ক্যু হবে। ক্যুর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল ১৪৩ জন আর বিএনপির ৪০ জন। মোট ১৮৩ জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে। সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব। কিছুদিন আগে জনপ্রিয় উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদ মুহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কর্নেল অলি। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এট...

স্মার্ট এনআইডি বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন

Image
  ২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে, এবং অগ্রাধিকার পাচ্ছেন ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা। কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না? আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা জানার জন্য খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। এজন্য আপনাকে www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে। আরও পড়ুনঃ ব্রেকিং নিউজ: নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি এরপর, আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করুন। যদি দেখা যায় “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি”, তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এখনো তৈরি হয়নি এবং আপনি এই ধাপে স্মার্ট কার্ড পাচ্ছেন না। আর যদি স্ট্যাটাসে “Completed” লেখা আসে এবং একটি বক্স আইডি নম্বর দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত। কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন? আরও পড়ুনঃ হাসিনা ...

মেরুন গেঞ্জির সেই ব্যক্তির গোপন পরিচয় ফাঁস!

Image
  রাজধানীর পল্টনে ফুটপাতে পড়ে থাকা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটকে মারছে মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তি—এমন ছবি ও ভিডিও গত শুক্রবার রাতে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে মেরুন টি-শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারছিল না কেউ। অবশেষে জানা গেছে, আখতারুজ্জামান সম্রাটকে বেধড়ক পেটাতে থাকা সেই ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক হিসেবে কর্মরত। গতকাল দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পল্টন থানায় ঘুরে অন্তত সাতজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে কালবেলা বিষয়টি নিশ্চিত হয়েছে। যদিও এ ব্যাপারে থানার ওসি নাসিরুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য থানায় তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার সরকারি মোবাইল নম্বরে আটবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখকে জিজ্ঞেস করা হয়, আখতারুজ্জামান সম্রাটকে মারধর করা সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক কি না। জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি।...

ভিপি নুরকে নিয়ে চিকিৎসকদের নতুন সিদ্ধান্ত

Image
  জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে। আরও পড়ুনঃ মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৭ জন নিহত ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের (আইসিইউ) আওতায় রাখা হয়েছে। চিকিৎসায় সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, বর্তমানে নুর স্বাভা...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি প্রজ্ঞাপন

Image
  আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার, ৬ সেপ্টেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে ৫ সেপ্টেম্বর এ ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়—চলতি বছর ২৬ আগস্ট থেকে হিজরি রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী (সা.), এবার পড়ছে ৬ সেপ্টেম্বর, শনিবার। এ কারণে আগের ঘোষিত তারিখ সংশোধন করে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদ...

ব্রেকিং নিউজ: নুরকে যে মে'রেছে তার পরিচয় পাওয়া গেছে !!

Image
  কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি-শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল। এমন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং – ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’ এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’ যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় লাল টি-শার্ট পরে গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব...

স্কুলে ছুটি বিষয়ে আসছে : নতুন ঘোষণা!

Image
  দেশজুড়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমিয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে গড়ে ৭৬ দিনের ছুটি থাকলেও সেটি কমিয়ে ৫৬ থেকে ৬০ দিন করার সুপারিশ এসেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভা থেকে। তবে এ সিদ্ধান্ত ২০২৫ সালে কার্যকর হচ্ছে না, বরং সবকিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকে নতুন নিয়ম চালু হতে পারে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ছুটির বাইরে নানা কারণে অতিরিক্ত ছুটি পড়ে। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো রাজনৈতিক কর্মসূচি, আবার কখনো প্রশাসনিক সিদ্ধান্তে পাঠদান বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ছন্দপতন ঘটে এবং শিখন ঘাটতি তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই ঘাটতি পূরণে ছুটি কমিয়ে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয়। এতে প্রাথমিক শিক্ষা বিভাগ এই প্রস্তাবে একমত হলেও, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এখনো চূড়ান্ত...

শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের সম্ভাব্য তারিখ প্রকাশ!

Image
  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী ৪ সেপ্টেম্বর হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথা সময়ে বেতন বিল অনুমোদন হলে এ সময়সীমার মধ্যে তারা আগস্টের বেতন-ভাতা পাবেন। শনিবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএসঘ সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চূড়ান্ত অনুমোদনের (জি.ও) জন্য ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনাকাঙ্খিত বিলম্ব না হলে শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের ৪ তারিখের মধ্যে ইএফটিতে আগস্ট-২০২৫ মাসের এমপিও এর অর্থ পাবেন।’ এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্...

নুরকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির গোপন পরিচয়ে যা জানা গেলো!

Image
  রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির সভাপতি নুরুল হক নুরকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার সময় লাল টি-শার্ট পরে নুরের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।’ আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাপার নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবা...

নুরকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেলো

Image
 নুরকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেলো রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির সভাপতি নুরুল হক নুরকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার সময় লাল টি-শার্ট পরে নুরের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।’ আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাপার নেতাকর্মীরা...

নুরকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেলো

Image
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির সভাপতি নুরুল হক নুরকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার সময় লাল টি-শার্ট পরে নুরের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।’ আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাপার নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ...

নূরের সর্বশেষ অবস্থা

Image
  জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শুক্রবার রাতে পৌনে ১১ টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। রাশেদ খাঁন বলেন, হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে। তার চোখের অবস্থা খুবই খারাপ। তার হাত ভেঙে গেছে। তিনি এখন মুমুর্ষু অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না। তিনি বলেন, আমি নিজেও হামলার শিকার হয়েছি। আরও পড়ুনঃ জানা গেল উত্তরায় বিধ্বস্ত সেই বিমানের দাম আমাদের শতাধিক নেতাকর্মী হামলায় আহত হয়েছেন। এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। ...

যে দাবি নিয়ে আগামীকাল আন্দোলনে নামছে প্রাথমিকের শিক্ষকরা

Image
  সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা আদায়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হবে। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। শিক্ষকদের এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সে সময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য আমরা ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করব। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আবেদন দিয়েছি। এ সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষ...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি প্রজ্ঞাপন

Image
  আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার, ৬ সেপ্টেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে ৫ সেপ্টেম্বর এ ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়—চলতি বছর ২৬ আগস্ট থেকে হিজরি রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী (সা.), এবার পড়ছে ৬ সেপ্টেম্বর, শনিবার। এ কারণে আগের ঘোষিত তারিখ সংশোধন করে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদ...

নির্বাচন নিয়ে যে সতর্কবার্তা

Image
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অজানা নানা চ্যালেঞ্জের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকির কথা উল্লেখ করে সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এই মন্তব্য করেন। তিনি বলেন, আগে যেমনভাবে নির্বাচন পরিচালনা করা হতো, বর্তমান সময়ের পরিস্থিতি ভিন্ন। প্রযুক্তির ব্যবহার, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং এআইয়ের মতো অজানা চ্যালেঞ্জ এবার নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। তাই নির্বাচনী দায়িত্ব পালনে সবাইকে সজাগ থাকতে হবে এবং নতুন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।   কর্মশালায় সিইসি আরও বলেন, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে। নৈতিকতা বজায় রাখা এবং আইনকানুনের বাইরে না যাওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান...

ব্রেকিং নিউজ : ইসরাইলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত!

Image
ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে আল-জুমহুরিয়া টেলিভিশন শনিবার জানিয়েছে। আদেন আল-গাদ পত্রিকা জানায়, রাহাভির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল সানার বাইরে হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল।সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার ন ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন। আরব গণমাধ্যমগুলো জানায়, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনারা সা...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন নিয়ে যে প্রস্তাব মন্ত্রণালয়ে

Image
  পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৭৫০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ১৫৯ ও কলেজ-২ হাজার ৫৯১) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে আগস্ট মাসের ১ম ধাপ বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ১ হাজার ৫৭ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৮৫ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা। এর আগে গত ২০ আগস্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য আগামী ২৩ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছিলো। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারী...

শিক্ষকদের বাড়ি ভাড়া-চিকিৎসা ভাতা কত টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Image
  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে বাড়িভাড়া ভাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত প্রহণের জন্য শতকরা ২০ শতাংশ ন্যূনতম ৩ হাজার টাকার নিচে নয় ও শতকরা ১৫ শতাংশ ও ১০ শতাংশ ন্যূনতম ২ হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল‍্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। Countdown Timer 00:01

ntrca নিয়োগ পরিক্ষা বড় পরিবর্তন!

Image
 বেসরকারি স্কুল ও কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০ নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে ১০০ নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে। বুধবার (২৭ আগস্ট) এনটিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতিতে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির জন্য ২০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তবে স্কুল-কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে।’ ওই শিক্ষক আরও বলেন, ‘স্কুল-কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ১০০ নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে। জেনারেল ১০০ নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং ব...