বদলির পরিপত্র যে সুখবর দিলো শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সংশোধিত বদলির পরিপত্র চলতি মাসে জারির সম্ভাবনা রয়েছে। পরিপত্র জারির পর সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংশোধিত বদলির পরিপত্র জারির চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে যেহেতু পরিপত্র জারি না হলে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা যাচ্ছে না, এজন্য চলতি মাসের শেষ দিকে সংশোধিত বদলির পরিপত্র জারির করার চেষ্টা করা হচ্ছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা জারির জন্য কাজ করা হচ্ছে। কবে নাগাদ এটি জারি করা যাবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’ এর আগে গত ১৪ ডিসেম্বর মাউশির এক কর্মকর্তা বলেছিলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পূর্বে টেলিটকের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করব। শিগগিরই এ সংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠান হবে। সফটওয়্যার তৈরি করতে কিছুটা সময় লাগবে।’ নীতিমালা জারির পূর্বে বদলি সফটওয়্যার তৈর...