গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

 


বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা 

করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।   


নিহত সুমাইয়া আক্তার গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে। তিনি এ বছর আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। 


পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিষয়টি তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহতের ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া খুব মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে। 


এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!