আবারও প্রশিক্ষণ বিমান বি'ধস্ত
আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ মরক্কোতে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পাইলটের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত দুইজনই সেনা কর্মকর্তা ছিলেন। মরক্কোর সামরিক বাহিনী রয়েল আর্মড ফোর্স আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতির মাধ্যমে রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, আজ (মঙ্গলবার) মরক্কোর উত্তরাঞ্চলে ফেজ-সাইস বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটি একটি আলফা জেট ট্রেইনার যুদ্ধবিমান। বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এই বিমান ব্যবহার করে মরক্কো। রুটিন ট্রেইনিং মিশনের অংশ হিসেবে আজ বিমানটি উড়িয়েছিলেন বিমান বাহিনীর দুই নবীন কর্মকর্তা।
আরও পড়ুনঃ ৩ দেশে হামলা চালাল ইসরায়েল, বহু হতাহত
ওড়ার সময় কোনো সমস্যা না হলেও নামার সময় বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার আগেই বিধ্বস্ত হয় বিমানটি এবং পাইলট ও সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দাউদাউ করে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আর কারো নিহত বা আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা ও স্পষ্ট নয়।
রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।
আরও পড়ুনঃ হঠাৎ কেন সরে দাঁড়ালেন ইলন মাস্ক? ট্রাম্প প্রশাসনের ভেতরের গল্প ফাঁস!
গত ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকা মাইলস্টোন নামের একটি স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরণ ও তার জেরে সৃষ্ট আগুনে নিহত হয়েছে ৩৪ জন। নিহতদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী ছিল।

Comments
Post a Comment