জামায়াতের মহাসমাবেশ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের গুঞ্জন
১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে নির্ধারিত মহাসমাবেশকে কেন্দ্র করে দলটি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান নতুনভাবে জানান দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে নির্ধারিত মহাসমাবেশকে কেন্দ্র করে দলটি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।দলীয় সূত্র জানিয়েছে, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হতে যাচ্ছে রাজধানীতে জামায়াতের সর্ববৃহৎ জনসমাগম।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মাঠে সক্রিয় থাকা জামায়াত এই সমাবেশের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে— তারা এখনও রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই টিকে আছে।
দলটি ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানে দেশজুড়ে প্রচার চালাচ্ছে। জেলা, উপজেলা, থানা—প্রতিটি ইউনিটকে নির্দিষ্ট কোটায় লোক আনতে বলা হয়েছে।
বিশেষ করে ছাত্র ও যুবশক্তিকে কেন্দ্রীভূত করা হচ্ছে। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও এই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এছাড়া, সমাবেশে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বার্তা দিতে চায় জামায়াত।
দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন—বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা সরকারবিরোধী রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাব্য অংশীদার হতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে জামায়াত এই সমাবেশ থেকে সরকারবিরোধী একটি বৃহৎ জোট গঠনের ইঙ্গিত দিতেও পারে, যা আগাম রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।পারেন।

Comments
Post a Comment