হঠাৎ ধসে পড়লো স্কুল ভবন, বহু শিশু হতাহতের শঙ্কা

 


ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদের উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও অন্তত ৪০ জন। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি।


ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,‘চারজন শিশু মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে। এছাড়া ১০ জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।


আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারের যৌন তৃপ্তি ওয়াশরুমে মহিলা সহকর্মীদের গোপনে ভিডিও ধারণ!

কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।


ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে।


আরও পড়ুনঃ টয়লেটে রক্তের দাগ, ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষক

শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, ‘আমি জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং আহত শিশুদের চিকিৎসা তদারকির নির্দেশ দিয়েছি। ভবন ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা ও যথাসাধ্য সাহায্য করার নির্দেশ দিয়েছি।’

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!