ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন করেছেন কি

 


আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির অধীনে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা একদম বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ করার সুযোগ পেয়ে থাকেন। বর্তমান সময়ের চাকরির বাজারের সঙ্গে মিল রেখে কোর্স পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।


এ প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে সফলভাবে কাজ করছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।


প্রতিষ্ঠানটি এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। যা এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যারা এখন দেশে ও বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।


আরও পড়ুন: ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, বেতন সর্বোচ্চ ৬০ হাজার, আবেদন করেছেন কি


গুরুত্বপূর্ণ তথ্য

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য মোট ১৬৫টি আসন রয়েছে। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সুযোগ-সুবিধা

একদম বিনামূল্যে করানো হয়ে থাকে কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর কর্মসংস্থানের সুযোগ। আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।


যা জানা প্রয়োজন

প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫টি। চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে যদি আবেদন করেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।


আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী।


যে সকল কোর্সে ভর্তি চলছে


Spring Boot, Android ও Flutter ব্যবহার করে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।

Laravel, React, Vue.js ও WordPress দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

ASP.NET, Angular ও React ব্যবহার করে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ডেভেলপমেন্ট।

ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।

নেটওয়ার্ক সলিউশনস এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।

গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিডিও এডিটিং।

আবেদনের প্রক্রিয়া

আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন এখানে।


আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!