অনুমতির অপেক্ষায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি!

 


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে সুপারিশের খসড়া তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে।


এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়। এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছে। আবেদনকারীর বয়স ৪ জুন সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি এক হাজার টাকা।



গত ১৬ জুন এই নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ ঠা জুন। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বলতে, স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সেরা অনলাইন কোর্স


বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে একহাজার ১১০টি উল্লেখ করা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!