৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সুপারিশ কবে করবে সে বিষয়ে আমাদের এখনো কোনো কিছু জানায়নি। তবে যতটুকু জেনেছি, দ্রুত সময়ের মধ্যে তারা সুপারিশ করবে।


সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্মসচিব বলেন, ‘আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হত। তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না। কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফরম এনটিআরসিএ আইনশৃঙ্খলাবাহিনীর কাছে পাঠাবে। প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে।’


এর আগে এনটিআরসিএর সচিব  বলেছিলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। টেলিটকের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে।’


গত ২২ জুন থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়েছিল। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৮ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। 


অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!