এনটিআরসিএর ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফল দেখবেন যেভাবে!

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হবে আজ। সুপারিশকৃত প্রার্থীদের ফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি- ২০২৫ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। এ ছাড়াও নির্বাচিত প্রার্থী নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন।


এনটিআরসিএ জানিয়েছে, ১৬ জুন প্রকাশিত ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।



নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফল এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি- ২০২৫ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থী স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন। কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি- ২০২৫ সেবা বক্স থেকে ফল দেখতে পারবেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!