৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট সম্পর্কে যা জানালো (এনটিআরসিএ) চেয়ারম্যান

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধলাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। আমরা আমাদের কাজ শেষ করেছি। বিষয়টি এখন টেলিটক দেখছে। টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে।


বুধবার (৬ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম।




৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, ‘বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে।’


গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। 


অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!