হঠাৎ ৩ আগষ্ট ঘিরে উত্তেজনা


আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিনের কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।


শুক্রবার (১ আগস্ট) ‘সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে’ শিরোনামে এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এ দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।


আরও পড়ুনঃ স্লোগান দিতে দিতে মারা গেলেন মহিলা দলের নেত্রী

২০২৪-এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এ দেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।


আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল। প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সাথে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন।


আরও পড়ুনঃ ৬০ ঘণ্টা পার হলেও খুনিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই, এটি রহস্যজনক: যুবদল

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!