শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণদের নতুন নির্দেশনা!


 অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট-সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোডে সময় বাড়ানো হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নির্দেশনা ইতোমধ্যে এনটিআরসিএর টেকনিক্যাল সহযোগী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে পাঠানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড-সংশোধন করার জন্য যেসব প্রার্থী আবেদন করেছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ডুপ্লিকেট-সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ দিয়ে সময় বর্ধিত করা হবে। বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!