এইমাএ পাওয়া: একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

 


সৌদি আরব একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সম্প্রতি দেশটিতে বিশেষ করে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। খবর এএফপির।


সৌদি প্রেস এজেন্সি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালীয় এবং তিনজন ইথিওপীয় নাগরিককে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হাশিশ পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন।


এ ছাড়া এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


এএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায়।


আরও পড়ুনঃ টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি, ২৩ শিশু নিখোঁজ

চলতি বছরের মৃত্যুদণ্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের রেকর্ড ৩৩৮টি মৃত্যুদণ্ডের ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে এ বছর।


বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সৌদি সরকার ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির প্রেক্ষিতে অনেক আসামির মামলার বিচার শেষ হয়ে এখন সাজা কার্যকর করা হচ্ছে।


মাদক মামলায় প্রায় তিন বছর মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর ২০২২ সালের শেষদিকে দেশটি আবার এ ধরনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে।


এএফপির হিসাব অনুযায়ী, ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে দুজন, আর ২০২৪ সালে ১১৭ জনকে মাদক-সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।


আরও পড়ুনঃ যে কারণে হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

অধিকারকর্মীদের মতে, সৌদি সরকার যখন দেশকে আরও উন্মুক্ত ও সহনশীল হিসেবে বিশ্বে তুলে ধরার চেষ্টা করছে, তখন মৃত্যুদণ্ডের হার এ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে।


তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষা ও গুরুতর অপরাধ প্রতিরোধে মৃত্যুদণ্ড প্রয়োজন এবং সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই শাস্তি কার্যকর করা হয়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!