প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ বড় সুখবর


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সুখবর দেন। 


শিগগিরই সাড়ে ৬ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষকদের বেতন স্কেল ইতিমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। সেই সঙ্গে সাড়ে ৬ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭টি। ১০ ভাগ সংরক্ষণ বাদ দিয়ে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।এছাড়া সহকারী শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে ৩১ হাজার ৪৫৯টি পদ পূরণের পরিকল্পনাও রয়েছে, যা একটি চলমান সিভিল আপিল মামলা নিষ্পত্তির পর কার্যকর হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!