১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছেন এনটিআরসিএ চেয়ারম্যান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে। তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
বুধবার মিটিং শেষে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।
১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটি নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার সিলেবাস তৈরি করবে। এছাড়া প্রশ্নপত্রের ধরণ, মডারেশনসহ অন্যান্য বিষয়ও চূড়ান্ত করবে। কমিটির সুপারিশের পর শূন্য পদের তথ্য সংগ্রহ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি করতে কিছুটা সময় লাগবে।’
00:01

Comments
Post a Comment