সর্বনিম্ন যে টাকা বাড়ি ভাড়া করার প্রস্তাবনায় রেখেছেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজ



 এ সপ্তাহের মধ্যেই ২০% বাড়ি ভাড়ার হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে ইনশা-আল্লাহ। সর্বনিম্ন বাড়ি ভাড়া ৩ হাজারের কম হতে পারবে না এ বিষয়টি প্রস্তাবনায় থাকবে। জোটের আজ রাতের মিটিংয়ের সিদ্ধান্ত। প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজ তার ফেইসবুকে  আইডিতে এমনটাই জানিয়েছেন। 

উল্লেখ যে,  বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে।কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানায় 
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ- বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে। জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসছে।
Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!