এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্টের বেতন বিষয়ে যে আপডেট দিলেন মাউশি!

 


পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।


এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।



মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রস্তাব অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে গত ২৮ আগস্ট শিক্ষক- কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট ২০২৫ মাসের (আংশিক-লট ১) বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ ৯৬৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৮১ টাকা ০৭ পয়সা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।


এর আগে ২০ আগস্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য আগামী ২৩ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছিলো। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছিলো।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!