অবশেষে বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ



 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবের ফাইল পুনরায় তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তিনটি অধিদপ্তরের প্রস্তাবনা একত্রিত করে ফাইলটি তোলা হয়েছে গত (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তবে ফাইলটি বর্তমানে কোন কর্মকর্তার কাছে রয়েছে সেটি জানাতে পারেননি সূত্রটি।নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানোর পূর্বে বেসরকারি মাধ্যমিক শাখা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষা উপদেষ্টার অনুমোদন নিতে। মন্ত্রণালয়ের উপসচিব ফাইলটি তোলেন। পরবর্তীতে যুগ্মসচিব, অতিরিক্ত সচিবের দপ্তর হয়ে এটি সচিবের দপ্তরে যায়। সচিব অনুমোদন দিলে শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। গতকাল রবিবার ফাইলটি তোলা হয়েছে।’ গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এই তথ্যবিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!