শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ের চুড়ান্ত সিদ্ধান্ত



 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছেবুধবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শতাংশ হারে বাড়ি ভাড়ার বিষয়টি আমরা যাচাই করছি। এ কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।’মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একসঙ্গে পাঠানো হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে। আমরা কেবল স্কুল-কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাব।’গত ৪ সেপ্টেম্বর শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কতটাকা প্রয়োজন সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাউশি। আর্থিক বিবরণীতে ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ বাড়ি করতে কতটাকা দরকার সে সংক্রান্ত তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।আর্থিক বিবরণীর তথ্য অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা প্রয়োজন। সে হিসেবে প্রতি মাসে ১৯৬ কোটি টাকা লাগবে। ১৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ১ হাজার ৭২৭ কোটি ৬৭ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ১৪৩ কোটি ৯৭ লাখ টাকার মতো লাগবে।১০ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ১ হাজার ২৬৪ কোটি ২৩ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ১০৫ কোটি ৩৫ লাখ টাকা লাগবে। ৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ৯৭৫ কোটি ৬০ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ৮১ কোটি ৩০ লাখ টাকা লাগবে।তথ্য বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার) এবং শতকরা ১৫ শতাংশ (নূন্যতম ২ হাজার), ১০ শতাংশ (নূন্যতম ২ হাজার) ও ৫ শতাংশ (নূন্যতম ২ হাজার) হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো।এমন পরিস্থিতিতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!