উচ্চতর গ্রেড পাচ্ছেন যত জন শিক্ষক

 


বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৩৬৬ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১২৫ জন এবং কলেজের ২৪১ জন শিক্ষক রয়েছেন।



বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।


পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৭৩, চট্টগ্রামের ৫৫, কুমিল্লার ১২২, ঢাকার ১৯৪, খুলনার ৪০৫, ময়মনসিংহের ১৩৩, রাজশাহীর ২৬৫, রংপুরের ৫০৯ এবং সিলেটের ৬৯ জন রয়েছেন।


অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩, চট্টগ্রামের ২১, কুমিল্লার ১৩, ঢাকার ১৭, খুলনা ১৪, ময়মনসিংহের ১৬, রাজশাহীর ৯২, রংপুরের ২৯ ও সিলেট অঞ্চলের ৬ জন রয়েছেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!