বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সুখবর



 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সেই তথ্য পাওয়া যাবে। যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে। তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্থাটি।এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’


২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। গত ১৯ আগস্ট ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। ফলে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। এ পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন ১৮তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থী ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!