অবশেষে শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর দিলো মন্ত্রণালয়



বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে এটুআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আলোচনার পর এটুআই কর্মকর্তারা অধিদপ্তরে এসে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। এ সপ্তাহেই বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। একইসঙ্গে সার্বজনীন বদলিও সফটওয়্যারে হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন।


মাউশি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এটুআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যাবে।

অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, এটুআই যদি লিখিতভাবে জানায় যে তারা সফটওয়্যারটি করতে পারবে, তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব। প্রস্তাবনায় সময়সীমা উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে। সফটওয়্যার তৈরি হলে সাত দিনের মধ্যেই শূন্য পদের চাহিদা সংগ্রহ করা সম্ভব হবে।


দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, এ পর্যন্ত টেলিটকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে সর্বজনীন বদলি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন। সেখানে সর্বজনীন বদলি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলেও এখনো অফিসিয়াল কোনো চিঠি জারি হয়নি। পরিকল্পনা অনুযায়ী, এই কার্যক্রমও একই সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন হবে বলে মাউশি সূত্রে জানা গেছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!