বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

 


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রবিবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের এ 

সম্মতিকে প্রাথমিক বিজয় বলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আজিজী বলেন, ‘৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।’


এদিকে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা হবে ২ হাজার টাকা

এ আদেশে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধি-নিষেধ অবশ্যই পালন করতে হবে। এছাড়া, ভবিষ্যতে যদি ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে, তবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে।।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!