শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রিলিমিনারি পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউ অংশে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করতে হবে। তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেনমঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।তিনি জানান, নতুন নিয়মে শুধু সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদা আলাদা ৪০ নম্বর পেলেই হবে না, দুটি অংশ মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলেই একজন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন।এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, নতুন প্রস্তাবনায় মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। মাদ্রাসার জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) বিষয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এরইমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।্আরসিএর পরিসংখ্যান অনুযায়ী, সংস্থাটি ১ম থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষককে নিয়োগ সুপারিশ করেছে।এ ছাড়া একটি বিশেষসহ মোট ১৯টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জন। উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা ইতোমধ্যে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।নতুন এই পরিবর্তন কার্যকর হলে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি ধাপ আরও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments
Post a Comment