এইচএসসি রেজাল্ট দেখা যাবে যে তিন উপায়ে তা দেখে নিন


 ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল দেখতে ওয়েবসাইটের (www.dhakaeducationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেও রেজাল্ট ডাউনলোড করা যাবে।


একইভাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন অপশনে EIIN ও পাসওয়ার্ড (কলেজের পাসওয়ার্ড) ব্যবহার করতে হবে। রেজাল্ট মেনুবারে ক্লিক করার পর HSC-2025 Result এ ক্লিক করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল দেখা যাবে।


ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বরের মাধ্যমে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।


এ ছাড়া কেন্দ্রের জন্য প্রথমে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডানপাশে HSC-2025 Centre Panel অপশনে login করতে হবে। এরপর কেন্দ্রকোড, পাসওয়ার্ড দিয়ে (যে পাসওয়ার্ড দিয়ে HSC পরীক্ষার তথ্য পাঠানো হয়েছে সে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে) সংশ্লিষ্ট কেন্দ্রের ফলাফল দেখা যাবে।


এসএমএসে ফলাফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha 123456 2025 Send to 16222।


মাদ্রাসা বোর্ডের আলিমের ফল পেতে মেসেজ অপশনে গিয়ে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।


পরীক্ষার্থীরা এসএমএস’র মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফলাফল জানতে পারবে। ফল প্রকাশের পূর্বে প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম- যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।


যেমন- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>Bar <> Roll <> 2025 Send to 16222। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!