শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিলেন শিক্ষা অধিদপ্তর

 


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যার নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। এ সমস্যা সমাধানে চলতি মাসের মধ্যে নতুন সফটওয়্যার তৈরির চেষ্টা করা হচ্ছে। রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।মাউশি ডিজি বলেন, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির জন্য নতুন করে এটুআই-এর সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে। শিক্ষকদের হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সফটওয়্যার তৈরি হয়ে গেলে অল্প সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে বদলি চালু করা হবে।জানা গেছে, বেসরকারি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সমন্বয় আনতে তথ্যপ্রযুক্তি-নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও, সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে ভেন্ডর প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্ব দেখা দেয়। এতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না।মাউশি এবং বদলির সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থাই নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে চায়। বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকায় লক্ষাধিক শিক্ষকের অপেক্ষারপ্রহর আরও বাড়ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!