শিক্ষা মন্ত্রণালয়ের চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ।


 মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার ৫ শতাংশের প্রস্তাব প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।


বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আ


তিনি বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো। যেহেতু শিক্ষকদের দাবি পূরণ হয়নি তাই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অব্যাহত থাকবে।


এর আগে শিক্ষা উপদেষ্টা ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব করলে তা শিক্ষকরা প্রত্যাখ্যান করেন। এসময় শিক্ষা উপদেষ্টা বলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।


বৃহস্পতিবার শিক্ষকরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। পরে শিক্ষা মন্ত্রণাল আহ্বানে শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সভায় বসেন।


এদিকে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তারা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!