চলতি মাসে একটানা চার দিন ছুটি নেওয়া সুযোগ
চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সরকারি কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের পাশাপাশি রয়েছে ‘ঐচ্ছিক ছুটি’ নেওয়ার সুযোগ। যদিও নামেই ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নেওয়ার জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলোকে বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারণ করা হয়। এই ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এছাড়া সাধারণ ছুটি বা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগও আছে।
চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মের অন্যতম পবিত্র অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।
যেহেতু ২০ অক্টোবর সোমবার, তার আগে ১৯ অক্টোবর রোববার একটি কর্মদিবস রয়েছে এবং তার আগে ১৭ ও ১৮ অক্টোবর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি, তাই যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং ১৯ অক্টোবর রোববারও ছুটি যুক্ত করবেন, তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এই পরিকল্পনা সরকারি কর্মচারীদের জন্য অক্টোবরের শুরুর দিনগুলোতে বিশ্রাম ও ধর্মীয় অনুষ্ঠান পালন করার সেরা সুযোগ হিসেবে ধরা হচ্ছে।
