শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

তবে আন্দোলনরত শিক্ষকদের দাবির মধ্যে চিকিৎসা ও উৎসব ভাতাও ছিল। বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করা হলেও আপাতত বাড়ছে না চিকিৎসা ও উৎসব ভাতা।

আগামী বাজেটে এটি বৃদ্ধির চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সভা সূত্র জানা যায়, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা আপাতত বাড়ছে না। সরকারের আর্থিক সক্ষমতা না থাকায় আগামী বাজেটে এই দুটি ভাতা বৃদ্ধির চেষ্টা করা হবে।</p><p>মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ এর জুলাই হতে ৭.৫% মোট ১৫% বাড়িভাড়া কার্যকর হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!