২০ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত। ঘোষণা আসছে!

 


এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ২০ শতাংশ মানে ২০ শতাংশই। স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এক শতাংশও ছাড় দেবো না। যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।


আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে তিনি বলেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে। অথচ বলেছিলেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশে না ফিরলে ব্যবস্থা নেওয়া যাবে ন।এখন অর্থ উপদেষ্টা ও সচিব না থাকলেও সমস্যা নেই জানিয়েছেন তারা। দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ঠেলার নাম বাবাজী। গতকাল থেকে সারা দেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন করেছি। সব প্রতিষ্ঠান অচল ও স্থবির হয়ে পড়েছে। আমাদের কোনও শিক্ষক-কর্মচারী শ্রেণি-পাঠ্যক্রমে অংশগ্রহণ করবে না।


এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আভাস মিলেছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ফের সভায় বসবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসবেন।২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে শিক্ষকরা জানিয়েছেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!