শিক্ষকদের বদলি নীতিমালার চুড়ান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষককে বদলি নীতিমালার আওতায় নিয়ে আসতে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা সংশোধন হলেও পরিপত্র জারি করছে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে সংশোধিত বদলি নীতিমালার পরিপত্র কবে জারি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, সংশোধিত বদলির পরিপত্র প্রস্তুত। তবে সফটওয়্যার তৈরি না হওয়ায় নীতিমালা চূড়ান্ত করে তা জারি করতে চাচ্ছে না সরকার। সফটওয়্যার তৈরির পর নীতিমালা প্রকাশ করা হতে পারে। এ অবস্থায় নির্বাচনের তপসিল ঘোষণা হয়ে গেলে চলতি বছর এ নীতিমালা জারি করা সম্ভব হবে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত রয়েছে। সরকার চাইলে যে কোনো মুহূর্তে এটি জারি করতে পারে। তবে যেহেতু বদলির সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি, সেহেতু এখনই নীতিমালা জারি করার পক্ষে নন কর্মকর্তারা। এ অবস্থায় সফটওয়্যার তৈরি না হওয়া পর্যন্ত সংশোধিত বদলির পরিপত্র জারি নাও করা হতে পারে।’
তপসিল ঘোষণার পর পরিপত্র জারি করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘অন্যান্য নির্বাচনের সময় তপসিল ঘোষণার পর পরিপত্র জারি করা যায়নি। এবারের পরিস্থিতি কেমন হবে সেটি বলা যাচ্ছে না। সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করবে সবকিছু। যদি তপসিলের পর পরিপত্র জারি করা সম্ভব হয়ও তাহলেও জানুয়ারি মাস লেগে যাবে।’
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা
🎁 Your Special Offer is
Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
5s
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment