অবশেষে ঘোষণা শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ছুটি বিস্তারিত দেখুন কমেন্টে

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচদিন বন্ধ থাকবে।








কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পাঁচ দিন বন্ধ থাকবে। আর নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসায় রোজা ও ঈদের ছুটি শুরু হবে।




Advertisement




আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট অনুষ্ঠিত হবে।




ভোটের আগের দিন বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এ চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।  




এরপর ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকছে।  




এদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে মাদ্রাসাগুলোরতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে, ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। 




কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সোমবার আর মঙ্গলবার ক্লাশ চলার পর বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ থেকে শুরু হবে ক্লাশ। 




তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুসারে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে; প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ শুরু হবে ২৯ মার্চ থেকে।

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!