অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

 এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বদলির নিয়ে মন্ত্রী এ কথা বলেন।



শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, আমি আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। আর করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে।


এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না, কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেটিও আমরা খতিয়ে দেখব’।


এর আগে, সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে আমরা সেগুলো অ্যাড্রেস করবো। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন, সেভাবে তারা কাজ করবেন।’


তিনি বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সে সময় প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে প্রেস করফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর

ফলাফল প্রকাশ দেখবেন যেভাবে!