পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা বিস্তারিত কমেন্টে..
অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জয় পেয়েছেন। তিনি ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সেগুনবাগিচায় স্থাপিত অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, ঢাকা-৮ আসনের মোট ভোটকেন্দ্র ১০৯টি। এর মধ্যে ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ হয়। এসব কেন্দ্রে মির্জা আব্বাস পান ৫৬ হাজার ৫৫২ ভোট। এছাড়া পোস্টাল ভোটে তিনি পান ২ হাজার ৮১৪ ভোট। ফলে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
চূড়ান্ত ফল ঘোষণার আগে ঢাকা-৮ আসনকে ‘টাফ কন্ডিশন’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। জয়-পরাজয় নিয়ে ছিল টানটান উত্তেজনা।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন।

Comments
Post a Comment